স্কুলে ভেঙে পড়লো হেলিকপ্টার, মন্ত্রীসহ নিহত ১৮

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৪ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির সঙ্গে হেলিকপ্টারে আরও আট ব্যক্তি ছিলেন। এসময় তার প্রথম উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা যান। 

জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগের ছিল।

ব্রোভারিতে ট্র্যাজেডিতে ২৩ জন আহত হওয়ার পাশাপাশি ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন, কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা। 

এদিকে দুর্ঘটনার পর কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে এবং শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়। তখনও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আগুন জ্বলছিল। 

জানা গেছে, দুর্ঘটনার সময় ওই অঞ্চল অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার বিধ্বস্তের পর ঘটনাস্থল থেকে চিৎকারের শব্দ শোনা যায়। কিয়েভের প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ব্রোভারি শহরে ঘটেছে এ দুর্ঘটনা।


 একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর