নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সম্পাদককে পেটালো কর্মীরা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৯:১৫ পিএম

নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের ধমক দিয়ে তাদের রোষানলে পড়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের দেওভোগে জান্নাত কনভেনশন হলে এ ঘটনা ঘটে। ওই সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, সম্মেলনে যোগ দিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়। একই সময় মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। সম্মেলনস্থলে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় মাহবুবুর রহমান প্রবেশ গেটে দাঁড়িয়ে নেতাকর্মীদের ধমকাতে থাকেন। স্লোগান-পাল্টা স্লোগানের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। 

এতে তিনি ও তার সমর্থিত নেতাকর্মীরা মারধরের শিকার হন এবং তাদের মধ্যে দুইজনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয় বলে অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সদর মডেল থানা পুলিশের একাধিক টিম।

আরও পড়ুন: গোয়ালন্দে পদ্মাপাড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর