পারিবারিক কলহে ভাইপোর ছুরিকাঘাতে চাচার মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৩৬ পিএম

যশোরের অভয়নগরে আদাবাটা ফ্রিজে রাখা নিয়ে কলহের জেরে ভাইপোর ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার চেঙ্গুটিয়ায় ছুরিকাঘাতের ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে, ছুরিকাঘাতে নিহত রাজু আহমেদ (৪০) অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গোলাম নবীর ছেলে। আর অভিযুক্ত রাকিবুল তার ভাইপো ও ইউপি সদস্য জসিম উদ্দিন খোকনের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রাজুর বাসার ফ্রিজে বাটা আদা রাখতে যান তার ভাইপো রাকিবুল। ইতিপূর্বে ফ্রিজের একটি বক্স ভাঙ্গার কারণে তাদের মধ্যে তখন কথা কাটাকাটি হয়। এসময় রাকিবুল ঘরে থাকা আপেল কাটা ছুরি দিয়ে রাজুকে ছুরিকাঘাত করেন। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে শামীম জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


একাত্তর/জো 

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর