পাঁচ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৭:১৭ পিএম

দলীয় সমাবেশে যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

রোববার (২৯ জানুয়ারি) সকাল দশটার দিকে শেখ হাসিনা রাজশাহীতে পৌঁছান। এরপর তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোববার সকাল থেকে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রাজশাহী ও আশপাশের জেলা থেকে বাসে এসে মিছিল নিয়ে জনসভাস্থলে যান নেতা-কর্মীরা।

বিভিন্ন নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে বর্ণিল টি-শার্ট ও টুপি পরে আসেন জনসভায়। তাদের স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থল ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা যায়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছে।’

বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এতে যোগ দেবেন। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।

প্রধানমন্ত্রী সকাল ১০টায় সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্যারেড পরিদর্শন করবেন। পরে দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।


একাত্তর/এসজে

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর