ব্রাজিলে বাস খাদে পড়ে শিশুসহ নিহত সাত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানায় মঙ্গলবার পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে শিশুসহ সাত জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন।

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল।

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানিয়েছে, ৫৪ জনকে বহনকারী বাসটি সান্তা ক্যাটারিনা রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে আজেন্টিনা এবং প্যারাগুয়ে সীমান্তবর্তী ব্রাজিলের একেবারে দক্ষিণের শহর ফোজ দো ইগুয়াজুর উদ্দেশে যাত্রা করছিল।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ভায়াকাও ক্যাটারিনেন্স কোম্পানি চালিত বাসটি মধ্য পারানা শহরের ফার্নান্দেস পিনহেইরোতে বিআর-২৭৭ মহাসড়ক থেকে ছিটকে একটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।

স্থানীয় দমকল বিভাগ সাংবাদিকদের জানায়, নিহতদের মধ্যে আর্জেন্টাইন এক মা ও তার তিন বছরের এক মেয়েও রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আলেকজান্দ্রো ডি অলিভিরা গামারো বলেন, দুর্ঘটনার পর তিনি চালকের সাথে কথা বলেছেন এবং সে ঘুমিয়ে পড়ার কথা স্বীকার করেছে।


একাত্তর/আরবিএস 
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর