ছেলেকে জিম্মি করে বাবাকে হত্যা, লুটপাটের অভিযোগ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০১ পিএম

নারায়ণগঞ্জে ছেলের হাত, পা ও চোখ বেঁধে জিন্মি করে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা ঘর থেকে জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে জেলার ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। তিনি ওই এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।

image


নিহতের ছেলে মো. মাসুদ জানান, তার পরিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। রাতে বাবাসহ নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ তিন জন দুর্বৃত্ত তার হাত, পা ও চোখ বেঁধে মারধর করে। তবে তার বাবার রুমে কয়জন ছিলো তা তার জানা নেই। দুর্বৃত্তরা যাওয়ার সময় আলমিরা ভেঙে ২০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। তবে দুর্বৃত্তরা কীভাবে ঘরে ঢুকেছে তা বলতে পারেন নাই মাসুদ।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভোট শুরুর পাঁচ মিনিট পরই হাতাহাতি

প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মাহেনুর বেগম জানান, রাতে প্রচুর শব্দ পেয়ে তারা কয়েকজন এগিয়ে গেলে দরজা খোলা ও মাসুদের হাত, পা ও চোখমুখ বাঁধা অবস্থায় দেখা যায়। একই সঙ্গে ঘরের ভেতর তার বাবার মরদেহ দেখতে পান।

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, ঘটনার সময় বাড়িতে দুই জন ছিলেন। দুর্বৃত্তরা বাড়িতে থাকা সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা জানতে তদন্ত চলছে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর