ভোলায় বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের রানিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। 

এ ঘটনায় বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বর্ধিত সভা শেষে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। এ সময় পৌর ৪নং ওয়ার্ডের রানিগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে রাষ্ট্রবিরোধী কথা বললে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হলেও দুটি বোমা অবিস্ফোরিত থেকে যায়। তবে এত কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন: স্কুলের গেটে বালুভর্তি ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, চালক আটক

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় পক্ষীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি হৃদয় বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখনো কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 


একাত্তর/এসজে


বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর