ইউক্রেনকে উন্নত যুদ্ধবিমান দিতে যুক্তরাজ্যের অস্বীকৃতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম

ইউক্রেনের বাখমুতের উত্তরাঞ্চলে একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। তবে মস্কোর এই দাবির বিষয়ে ইউক্রেনের কোনও প্রতিক্রিয়া জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। 

বাখমুত শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে একটি প্রধান সড়কে ব্লাহোদৎনে গ্রামটির অবস্থান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিমানবাহিনীর সহযোগিতায় গ্রামটি দখল করা হয়েছে। 

বাখমুতের লড়াইয়ে দুই বেসামরিক মঙ্গলবার রুশ গোলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর পাবলো কিরিলেঙ্কো। হামলায় আরও চারজন আহত হয়েছেন। 

এছাড়া আলাদা হামলায় রুশ সেনারা ইউক্রেন নিয়ন্ত্রিত ভুহলেদার এলাকায় হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তারা দাবি করেছেন, সেখানে তাদের সেনারা সফলতা পাচ্ছে। তবে কিয়েভ বলছে, এখন পর্যন্ত রুশ আক্রমণ প্রতিহত করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, পশ্চিমা ১২টি দেশের কাছ থেকে প্রথম দফায় ১২০ থেকে ১৪০টি ট্যাংক পাওয়ার প্রত্যাশা করছে ইউক্রেন। গত সপ্তাহে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: হারানো তেজস্ক্রিয় ক্যাপসুল খুঁজে পেলো অস্ট্রেলিয়া

এদিকে, যুক্তরাষ্ট্র ও জার্মানির পর এবার ইউক্রেনকে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে অস্বীকার করেছে যুক্তরাজ্য। যদিও ইউক্রেনকে যুদ্ধবিমানসহ আরও সামরিক সহায়তা দিতে পশ্চিমা মিত্রদের কাছে আহবান জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। 

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে এ পর্যন্ত উভয়পক্ষের সামরিক হতাহতের সংখ্যা দুই লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন এক পশ্চিমা সামরিক কর্মকর্তা। যদিও এই হতাহতের সংখ্যা নিয়ে ক্রেমলিন ও কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর