কুমিল্লায় ১১টি চোরাই বাইকসহ ৯ চোর আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৩ পিএম

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৯ সদস্য আটক ও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকা‌লে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

জানা গেছে, আটককৃতরা হলেন সাকিব, সৈকত, শাহাদাত, আল-আমিন, রিপন, রিয়াদ, মাসুদ, আবাদ ও সাইমন।  

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান জানান, আটককৃতরা জেলার সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের আটকের পাশাপাশি জেলার লালমাই থেকে এক‌টি ও কোতয়ালী থানা এলাকা থেকে ১০‌টি সহ মোট ১১‌টি চোরাই মোটরসাই‌কেলও উদ্ধার করেছে পুলিশ।  

আরও পড়ুন: সরাইলে ধানিজমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আটককৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, চুরি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। 


একাত্তর/জো 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর