মার্কিন আকাশে দেখা বেলুন নিয়ে যা বললো চীন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়া বেলুনটিকে একটি 'বেসামরিক আকাশযান' বলে অভিহিত করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেলুনটি আসলে গবেষণার কাজে ব্যবহৃত একটি বেসামরিক আকাশযান, যেটি প্রধানত আবহাওয়া-সম্পর্কিত কাজে ব্যবহৃত হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, আকাশযানটির স্টিয়ারিং করার ক্ষমতা সীমিত এবং বাতাসের কারণে সেটি 'নিজের গতিপথ থেকে অনেকটা বিচ্যুত হয়'। 

পেন্টাগন এর আগে জানিয়েছিল, তারা 'উচ্চ উচ্চতায় একটি নজরদারি বেলুন ট্র্যাক করছে'। সংবেদনশীল স্থানের ওপর দিয়ে ওড়ার কারণে তারা সেটিকে গুলি না করার সিদ্ধান্ত নেয়। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেলুনটি মন্টানা রাজ্যের সাধারণ লোকজন প্রথম দেখেছিল। মাটিতে থাকা লোকজন বেলুনটি দেখে ভাবছিল যে সেটি কী হতে পারে। এরপর মার্কিন সরকার এটি সম্পর্কে জানতে পেরে এটি ট্র্যাক করা শুরু করে। 

এই ঘটনার পর বাইডেন প্রশাসন পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের এই সপ্তাহের চীন সফর স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘটনাকে 'দায়িত্বহীন' বলে অভিহিত করেছে তারা। 

আরও পড়ুন: বেলুন কাণ্ডে ব্লিনকেনের চীন সফর স্থগিত

স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সফরের জন্য 'পরিস্থিতি ঠিক নয়', যা রোববার শুরু হবে বলে আশা করা হয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এর আগে বলেন, তার কাছে সফরের বিষয়ে কোনো তথ্য নেই। তবে চীনের 'কোন সার্বভৌম দেশের ভূখণ্ড এবং আকাশসীমা লঙ্ঘন করার কোনো ইচ্ছা নেই' বলে যোগ করেন তিনি। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর