ফরাসি সাময়িকী হ্যাকিং, ইরানকে দায়ী!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯ এএম

ইরানের একটি সরকার-সমর্থিত হ্যাকিং দল ফরাসি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি এবং ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন মাইক্রোসফটের নিরাপত্তা গবেষকরা। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মাইক্রোসফটের গবেষকরা জানান, শার্লি হেবদোকে লক্ষ্য করে একটি বৃহত্তর ডিজিটাল প্রভাব অপারেশনের অংশ ছিল এই হ্যাক-এন্ড-লিক। কৌশলগুলো ইরানের রাষ্ট্র-সমর্থিত হ্যাকিং দলের সাথে যুক্ত পূর্বে চিহ্নিত কার্যকলাপের সাথে মিলে যায় বলে জানিয়েছে তারা।

মাইক্রোসফট বলেছে, একই গ্রুপটি ২০২০ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য একটি 'বহুমুখী প্রচারণা' পরিচালনা করেছিল বলে চিহ্নিত করেছিলেন মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা। ইরান সে সময় এই দাবি অস্বীকার করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নেতিবাচকভাবে চিত্রিত করা কার্টুনগুলির একটি সিরিজ প্রকাশ করার পরে জানুয়ারির শুরুতে ম্যাগাজিনটি হ্যাক করা হয়েছিল।

খামেনি কার্টুন নিয়ে ইরানের সমালোচনার মধ্যে, নিজেদেরকে 'হোলি সোলস' নামে পরিচয় দেয়া হ্যাকারদের একটি দল একটি অনলাইন ফোরামে পোস্ট করেছে যে তাদের কাছে দুই লাখের বেশি শার্লি হেবদো গ্রাহকের নাম এবং যোগাযোগের বিশদ তথ্য রয়েছে। পোস্টে তারা বলেছে যে তারা ২০ বিটকয়েনের (চার লাখ ৭০ হাজার ডলার) বিনিময়ে এই তথ্য বিক্রি করবে।

ফাঁস হওয়া তথ্যের একটি নমুনা পরে প্রকাশিত হয় এবং ফরাসি সংবাদপত্র লে মন্ডে দ্বারা প্রামাণিক হিসাবে যাচাই করা হয়।

ইরানে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন করার উদ্দেশ্যে ব্যঙ্গচিত্রগুলো একটি মিডিয়া প্রচারের অংশ ছিল বলে দাবি করেছে শার্লি হেবদো। 

আরও পড়ুন: মার্কিন আকাশে দেখা বেলুনকে 'বেসামরিক আকাশযান' বলছে চীন

ইরান ও ফরাসি সরকারের প্রতিনিধিরা এ ব্যাপ্রে মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেননি। শার্লি হেবদো-এর একজন প্রেস অফিসার জানিয়েছেন, ম্যাগাজিনটির 'আপাতত' এই বিষয়ে কোনও মন্তব্য নেই। 

ইরান প্রকাশ্যে 'অপমানজনক' কার্টুনগুলোর জন্য 'কার্যকর প্রতিক্রিয়া' দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তেহরানে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি ইরানের ফরাসি ইনস্টিটিউট অফ রিসার্চের কার্যক্রম বন্ধ করেছে এবং বলেছে যে এটি দেশে ফ্রান্সের সাংস্কৃতিক কার্যক্রমের পুনর্মূল্যায়ন করছে। 


একাত্তর/এসজে


যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর