অবশেষে মিসাইল ছুঁড়ে চীনা বেলুন ভূপাতিত করলো আমেরিকা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪১ পিএম

অবশেষে বেলনুকাণ্ডের যবনিকা ঘটেছে। বিশাল আয়োজন আর সময় প্রস্তুতিতে আমেরিকার আকাশে উড়তে থাকা কথিত চীনা গোয়েন্দা বেলুনকে ভূপাতিত করেছে দেশটি। এর জন্য আমেরিকাকে ওড়াতে হয়েছে এফ-২২ ফাইটার এবং ছুঁড়তে হয়েছে মিসাইল ও গুলি।

পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সাউথ ক্যারোলাইনার উপকূল ঘেঁষে উড়ে যাওয়ার সময় বেলুনটিকে সুপারসনিক মিসাইল দিয়ে আঘাত করা হয়। এজন্য অত্যাধুনিক জঙ্গি বিমান উড়ে যায় এবং বেলুনকে লক্ষ্য করে মিসাইলের সঙ্গে রকেটও ছোঁড়া হয়। 

এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা জানান, এই অভিযানে বেশ কিছু জঙ্গি বিমান ও জ্বালানি বহনকারী বিমান অংশ নিলেও একটি এফ-২২ বিমান স্থানীয় সময় দুপুর ২টা ৩৯ মিনিটে ১টি সুপারসনিক হিট সিকিং এয়ার-টু-এয়ার মিসাইলের মাধ্যমে নির্ভুলভাবে আঘাত করে। এতে বেলুনটি ধ্বংস হয়ে এর ধ্বংসাবশেষ সমুদ্রে ছড়িয়ে পড়ে।

প্রায় ১১ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ইতোমধ্যে একাধিক মার্কিন সামরিক নৌযান সেখানে উপস্থিত আছে। আগামী কয়েক সপ্তাহ ধরে ঘটনাস্থল থেকে চীনের নজরদারি যন্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী মার্কিন কর্মকর্তারা। 

সামাজিক মাধ্যম টুইটারে সেই বেলুন ধ্বংসের ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, খুবই ছোটো আকারের একটি বিস্ফোরণে বেলুনটি ধ্বংস হয়ে নিচে পতিত হচ্ছে। ‘বুম’ করে একটি বিস্ফোরণের ক্ষীণ শব্দে ধ্বংস হয়ে নিচে পড়তে শুরু করে যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা চীনা বেলুনটি; যার আকার তিনটি বাসের সমান।

image


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বর্তায় বলেন, আমরা সফলভাবে এটাকে ধ্বংস করেছি এবং এজন্য আমি বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানাতে চাই। উল্লেখ্য, চলতি সপ্তাহে ওই বেলুন প্রথম যুক্তরাষ্ট্রের মন্টানায় দেখা যায়। এটি দেশটির মধ্যাঞ্চল জুড়ে উড়ছিলো।

বাইডেন জানান, বুধবার বেলুনটি ভূপাতিত করার নির্দেশ দিলেও তাকে তার সামরিক উপদেষ্টারা বেলুনের ধ্বংসাবশেষের আঘাতে জানমালের ক্ষতির আশঙ্কায় অপেক্ষা করার পরামর্শ দেন। শনিবার বেলুনটি নিরাপদ অবস্থানে যাওয়ার পর (সমুদ্রের ওপর) একে ধ্বংস করা হয়।

আমেরিকার সঙ্গে সঙ্গে নিশ্চিত করে এটি চীনের নজরদারি বেলুন। এই খবরে দেশটি জুড়ে বড় ধরনের চাঞ্চল্য তৈরি হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে চীন জানায়, মন্টানার আকাশে উড়তে থাকা বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণ করা এয়ারশিপ, বাতাসের কারণে পথ হারিয়েছে।

এই বেলুন মার্কিন আকাশসীমায় অনুপ্রবেশ করার পর চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি দেখা দিয়েছে। সন্দেহভাজন ‘গুপ্তচর বেলুন’ উড়ানোর প্রতিক্রিয়ায় শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

image


এদিকে, মিসাইল ছুড়ে বেলুন ভূপাতিত করায় তীব্র প্রতিবাদ এবং অসন্তোষ প্রকাশ করেছে বেইজিং। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়। এর আগে দেশটি দাবি করে, বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়া ‘সম্পূর্ণ দুর্ঘটনাক্রমে'’ মার্কিন আকাশসীমায় ঢুকে পড়ে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীন, যুক্তরাষ্ট্রকে এ বিষয়টির মোকাবিলায় শান্ত, পেশাদার ও ধৈর্যশীল মনোভাব রক্ষা করার অনুরোধ করেছিল। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে সামরিক সক্ষমতা ব্যবহার করেছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর