রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ৩ হাজার ৫১৩ পিস ইয়াবা, ৪০০.১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।
একাত্তর/আরএ
