ভূমিকম্প: তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৪ পিএম

তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। যেখানে ২১,০০০ বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

৭.৮ -মাত্রার ভূমিকম্পটি সোমবার ভোরে মানুষ ঘুমানোর সময় আঘাত করেছিল, তুর্কি কর্মকর্তারা বলেছেন, ১০টি দক্ষিণ-পূর্ব প্রদেশ জুড়ে ৭০,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি এবং আমরা সরেজমিনে জরুরি ও ব্যাপক চাহিদার দ্রুত মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, ‘এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করবে কারণ, আমরা সেই চাহিদাগুলোকে সমর্থন দেয়ার জন্য অপারেশন প্রস্তুত করছি।’

ব্যাঙ্ক বলেছে, তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে ৭৮০ মিলিয়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে।

ওয়াশিংটন-ভিত্তিক উন্নয়ন ঋণদাতা এই ব্যাংকটি বলেছে, ‘সহায়তা পৌর পর্যায়ে মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ব্যবহার করা হবে।’

ইতোমধ্যে, বিপর্যয় থেকে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য ১ বিলিয়ন অতিরিক্ত অপারেশন প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো

তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বারতো লোপেজ বলেছেন, দেশের চাহিদাগুলো ‘ব্যাপক এবং ত্রাণ থেকে পুনর্গঠন পর্যন্ত পুরো পরিসরে বিস্তৃত।’


একাত্তর/আরএ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর