ভেঙে পড়লো সূর্যের অংশ, বিজ্ঞানীরা হতবাক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৩ পিএম

প্রায় ৪৬০ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে। এ নক্ষত্র থেকেই জন্ম পৃথিবীসহ অন্যান্য গ্রহ-উপগ্রহের। এ কারণে প্রাচীনকাল থেকে নক্ষত্রটি জ্যোতির্বিজ্ঞানীদের মুগ্ধ করে আসছে। তবে এবার সেই প্রাচীন সূর্য দেখে বিস্মিত বিজ্ঞানীরা, খানিকটা ভীতও বলা যায়। 

সম্প্রতি নাসা জানিয়েছে, সূর্যের পৃষ্ঠ থেকে একটি বিশাল অংশ ভেঙে পড়ে নক্ষত্রটির উত্তর মেরুতে সরে এসে বিশাল এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে। এর ফলাফল কি হতে পারে তা নিয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা। 

সংস্থাটি বলছে, মহাকাশে ভ্রমণরত সর্বাধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ গত সপ্তাহে সূর্যের যে ছবি পাঠিয়েছে, সেখানেই ধরা পড়েছে এ চিত্র।

নাসা কর্মকর্তা ও স্পেস ওয়েদার ফোরকাস্টার ড. তামিথা সকোভ নিজের টুইটার হ্যান্ডেলে সূর্যের একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘সূর্যের পৃষ্ঠ থেকে সরে যাওয়া অংশটি নক্ষত্রের উত্তর মেরুতে বিশাল এক ঝড়ের সৃষ্টি করেছে।’

নাসার পক্ষ থেকে বলা হয়েছে, সূর্যের পৃষ্ঠে এ ধরণের ভাঙন নতুন কিছু নয়। গেলো ৬-৭ দশকে কয়েকবার এমন ঘটনা প্রত্যক্ষ করেছে নাসা। তবে সূর্যের কোনো অংশ ভেঙে পড়া এবং এমন ঝড় সৃষ্টির ঘটনা নাসার ইতিহাসে এই প্রথম। এ কারণেই হতবাক মার্কিন মহাকাশবিজ্ঞানীরা।

ইউএস ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের সৌর পদার্থবিদ স্কট ম্যাকিনটোশ, যিনি কয়েক দশক ধরে সূর্য পর্যবেক্ষণ করছেন। তিনি স্পেস ডটকমকে জানান, সূর্যের একটি টুকরো ভেঙে যাওয়ার ফলে এমন "ঘূর্ণি" তৈরি হয়েছে, যা তিনি আগে কখনও দেখেননি।

মহাকাশ বিজ্ঞানীরা এখন এ অদ্ভুত ঘটনাটি বিশ্লেষণ করার চেষ্টা করছেন এবং এ সম্পর্কে আরও বিশদে তথ্য সংগ্রহ করছেন।  

ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে এখনও নিশ্চিত নন তারা। 

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আনুমানিক ১৪ কোটি ৯৬ লাখ। অনেক দূরে থাকলেও সূর্যের পৃষ্ঠে ঘটা যেকোনো ঘটনা পৃথিবীসহ সৌর জগতের অন্যান্য গ্রহ-উপগ্রহকে প্রাভাবিত করতে পারে। ফলে বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না নাসা বিজ্ঞানীরা। 


একাত্তর/আরবিএস  

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘এলিয়েন’ বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আসার সম্ভাবনা নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া তাঁর মন্তব্য ইন্টারনেটে ব্যাপক...
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
রমজান মাসে রোজার সময় সূর্যোদয় ও সূর্যাস্ত সময়ের উপর নির্ভর করে, যার ফলে বিশ্বজুড়ে সেহরি ও ইফতারের সময়ে পার্থক্য দেখা যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলেও পৃথিবীতে এমন দেশ আছে, যেখানে সবসময় সূর্য দেখা...
চাঁদে সফলভাবে অবতরণের দুই সপ্তাহের মধ্যে এবার সূর্যের কক্ষপথে মহাকাশযান 'আদিত্য এল-১' পাঠাচ্ছে ভারত। 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর