তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ৫০ হাজার ছাড়ালো

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শুধুমাত্র তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জন এবং সিরিয়ায় আরও ৫ হাজার ৮০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, গত ১০০ বছরের মধ্যে ১০টি প্রাণঘাতী ভূমিকম্পের একটি তুরস্ক-সিরিয়ার এই ভূমিকম্প। 

সংশ্লিষ্টদের শঙ্কা, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। তবে সময় যতো এগোচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার আশা অনেকাংশে ম্লান হয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এরইমধ্যে গৃহহীন হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ এক বিলিয়ন ডলারের অর্থ সহায়তার আবেদন করেছে। 

ক্ষতিগ্রস্ত অঞ্চলে অনেকেই মারাত্মক জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছেন। তারা খাবার, পানি এবং টয়লেট ছাড়াই ঠান্ডায় হিমায়িত অবস্থায় রয়েছেন, এতে রোগব্যাধি ছড়িয়ে আরও বিপর্যয়ের আশংকা বাড়ছে।

image

আরও পড়ুন: হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তহবিলের আহ্বান জানিয়ে বলেছেন, এখন অনেক কিছুর প্রয়োজন, মানুষ ভুগছে এবং সময় নষ্ট করার অবকাশ নেই। সহযোগিতার আহবানের অর্থে ৫২ লাখ মানুষকে তিন মাসের জন্য মানবিক ত্রাণ সরবরাহ দেয়া হবে।

তিনি যোগ করেন, এই অর্থ খাদ্য নিরাপত্তা, সুরক্ষা, শিক্ষা, পানি এবং আশ্রয়ের ক্ষেত্রে ‘সহায়তা সংস্থাগুলোকে দ্রুত গুরুত্বপূর্ণ সহায়তা বৃদ্ধির সুযোগ করে দেবে’।

বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প অঞ্চলগুলোর মধ্যে তুরস্কের একটি জনবহুল এলাকায় এই ভূমিকম্প এমন সময়ে আঘাত করলো, যখন অনেকেই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসব বাড়িঘর শক্তিশালী ভূকম্পন প্রতিরোধ করার মতো করে তৈরি করা হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। 

ভূমিকম্পের পরপরই অনেক অঞ্চলে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখ লাখ ভবন। 

বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশ সাধ্যমতো ত্রাণ ও সাহায্য নিয়ে ছুটছে তুরস্ক-সিরিয়ায়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। এর কয়েক ঘণ্টা পরে আবার ৭ দশমিক ৬ মাত্রার ‍ভূকম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল।


একাত্তর/আরবিএস

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর