মার্চেই উত্তরা-আগারগাঁও সব স্টেশনে থামবে মেট্রোরেল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু হবে। আর, ২০৩০ সালের মধ্যে ঢাকার ছয়টি মেট্রোরেলের কাজ শেষ হবে বলে জানিয়েছেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, এমআরটি-৫ এর জন্য রাজউক ও দুই সিটির সঙ্গেই সমন্বয় করেই কাজ করা হচ্ছে। এই রুটের কাজ শেষ হলে ১০ লক্ষ মানুষ যাতায়াত করতে পারবে।

তিনি জানান, ছয়টি রেল চালু হলে ৫০ লাখ মানুষ চলাচল করতে পারবে। এমআরটি-৫ মেট্রো প্রকল্পে এডিবি আর্থিক সহায়তা করছে। এমআরটি ৬ ও ১ এর কাজ যেভাবে যথা সময়ে শুরু হয়েছে, এই কাজও আগামী বছর যথাসময়ে শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।

একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী বলেন, মেট্রোরেল বা এমআরটি-১ প্রকল্পের কাজের জন্য পূর্বাচল হাইওয়ের তেমন ক্ষতি হবে না। যে কোনো কাজ করতে গেলেই কিছু সমস্যা হয়।

এমআরটি লাইন-৫ এর স্টেক হোল্ডারদের মিটিং শেষে তিনি আরো বলেন, কতটুকু ক্ষতি হবে তার স্টাডি করেছি। এক্ষেত্রে তিনশ’ ফিট সড়কের তেমন ক্ষতি হবে না। সামান্য ক্ষতি হবে। এতে রাস্তার বিশাল ক্ষতি হবে এটা বলা যাবে না।

আরও পড়ুন: ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা জানা নেই কারো!

সচিব আরো বলেন, সড়কের ১২টি আন্ডারপাসের মধ্যে বেশ কতগুলো ভাঙা পড়বে। মিনিমাম অংশে ক্ষতি হবে। তবে শতভাগ অক্ষত রাখা যাবে না। এমন তো নয় যে, মেট্রোরেল আকাশ দিয়ে যাচ্ছে। কাজ শুরু হলেই দেখা যাবে কতটা ভাঙা হবে। এ নিয়ে আবারও আলোচনা হবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর