চলতি মাসে কানাডা সফরে যাবেন বাইডেন: হোয়াইট হাউস

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০২:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অটোয়াতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত করবেন এবং চলতি মাসের শেষ দিকে দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) হোয়াইট হাউস এ কথা জানায়। খবর এএফপির।

মার্কিন প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, বাইডেন ‘ইউএস-কানাডা অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুন:নিশ্চিত করতে এবং আমাদের অভিন্ন নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধের বিষয় প্রচার করতে আগামী ২৩ ও ২৪ মার্চ কানাডা সফর করবেন।’

তিনি বলেন, বাইডেন এবং ট্রুডো ইউক্রেনকে সমর্থন করার চলমান প্রচেষ্টা, রাশিয়া ও তাদের যুদ্ধ প্রচেষ্টা সমর্থনকরাদের ব্যয় বৃদ্ধি এবং বাকি বিশ্বের ওপর যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করার বিষয়েও আলোচনা করবেন।

আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তারা উভয় দেশে প্রভাব ফেলা আফিম আসক্তির সংকট এবং অভিবাসন নিয়ন্ত্রণের সংগ্রাম নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন: যেভাবে তৈরি হলেন একজন ‘শি জিনপিং’

জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্র-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে কানাডার পার্লামেন্টেও ভাষণ দেবেন।’


একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর