ক্যালিফোর্নিয়ায় ঝড়ে পাঁচ মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১০:১৬ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন করে ঝড়ের আঘাতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের (২১ মার্চ) এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। খবর এনবিসি নিউজের। 

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর দক্ষিণ ও মধ্যাঞ্চল। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে একের পর এক ঘূর্ণিঝড়।এরইমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। 

মঙ্গলবার নতুন করে ঝড়ে রাস্তায় উপড়ে পড়ে বেশ কিছু গাছ। এতে ব্যাহত হয় যানচলাচল। সড়ক পরিস্কারে কাজ করছেন পরিচ্ছন্নকর্মীরা।

ঝড়ের কারণে অঞ্চলজুড়ে এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত। এতে, বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে অন্য জায়গায় সরে যেতে হচ্ছে তাদের।


একাত্তর/আরএ

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার।
ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তা শুধু বাইরের ‘আক্রমণ’ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন-শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি চায় যুক্তরাষ্ট্র, তবে তা শুল্ক ছাড়ের বিনিময়ে নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর