সিদ্দিক বাজার বিস্ফোরণে আরো একজনের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৩:২৩ পিএম

সিদ্দিক বাজার বিস্ফোরণের ঘটনায় মো. হাসান (৩২) নামের দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এস.এম আইউব হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, হাসান আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ১২% শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়াও বিভিন্ন ইনজুরি ছিল।

এ নিয়ে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আবু আহমেদ সিদ্দিকীর ছেলে। তিনি সিদ্দিক বাজার ফুটপাতে স্কুল ব্যাগের  ব্যবসা করতেন, সেখানেই থাকতেন তার পরিবার গ্রামের বাড়িতে থাকতো। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল বড়।

আরও পড়ুন: রাজধানীতে লিফটে আটকে পড়া ছয় পুলিশ সদস্য উদ্ধার

স্ত্রী শাহীন আক্তার, দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন হাসান। ছেলে মেহরাজ (৭) ও মিরাজ (৬) দু’জন মাদ্রাসার শিক্ষার্থী, মেয়ে ফাতেমা (২)।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর