টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি দেখতে যাবেন বাইডেন

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১১:২০ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন শুক্রবার টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি’র রোলিং ফর্ক পরিদর্শনে যাবেন।

টর্নেডোয় এখানে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে পুনরুদ্ধার প্রচেষ্টা পরিদর্শন এবং মিসিসিপি’র জনগণের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করবেন।

গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির কয়েকটি শহরে টর্নেডো আঘাত হানে। বিশেষকরে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় দু’হাজার লোকের শহর রোলিং ফর্ক লণ্ডভণ্ড হয়ে যায়। শহরের বাড়িঘরগুলো টুকরো টুকরো, ভবনগুলো চ্যাপ্টা এবং গাড়ি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

রেডক্রসের একজন কর্মকর্তা রোলিং ফর্ক শহরটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।

রেডক্রস শহরটিতে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। এর কর্মকর্তা জন ব্রাউন বলেন, মনে হচ্ছিল শহরটিতে বোমা ছোড়া হয়েছে।

আরও পড়ুন: শ্বাসতন্ত্র সংক্রমণে হাসপাতালে পোপ ফ্রান্সিস

বাইডেন রোববার মিসিসিপির জন্যে ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্যে সহায়তা উন্মুক্ত করেছেন।

উল্লেখ্য, আবহাওয়ার ভয়াবহ রূপ টর্নেডো বিষয়ে আগে থেকে ধারনা পাওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রে বিশেষকরে মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।


একাত্তর/আরএ

আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
ইরানের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে একটি নজিরবিহীন ও গোপন সামরিক ফ্লাইটে যুক্তরাজ্যে পথে যাত্রা করেছিলেন বলে ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর