'শান্তি আলোচনায় নতুন বিশ্ব ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে'

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:৩০ এএম

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো ধরনের শান্তি আলোচনা শুরু করতে হলে অবশ্যই 'নতুন বিশ্ব ব্যবস্থা' সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে এবং 'রাশিয়ার স্বার্থ ও উদ্বেগ'কে বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।  

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ল্যাভরভ। খবর পার্সটুডে'র।

এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো জানিয়েছিল, তাদের সামনে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, কারণ কূটনৈতিকভাবে এই সংকটের সমাধান তারা দেখতে পাচ্ছেন না।

গতকালের সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট নিরসনের জন্য রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে সংলাপ শুরুর আহ্বান জানান। এর আগে তুরস্ক গত বছর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দুই দফা সংলাপের আয়োজন করেছিল।

এদিকে, রাশিয়ার শস্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ইউক্রেনের সাথে সই হওয়া খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে মস্কো। 

রাশিয়া বলেছে, তাদের খাদ্যশস্য যদি রপ্তানি করতে বাধা দেয়া হয় তাহলে তারাও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করতে দেবে না। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর