ছিনতাইয়ে ব্যর্থ হয়ে অটো চালককে গলাকেটে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের মানিক মিয়া সড়কের স্বর্ণ খালি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত চালক রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা বড়বাড়ী গ্রামের মৃত তাহের আলীর ছেলে মোবারক আলী (৫৩)।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, ভোলাবো ইউনিয়নের স্বর্ণ খালি বাজার-আতলাপুর সড়কের (মানিক মিয়া সড়ক) স্বর্ণখালি বাজারের পাশে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে রূপগঞ্জ থানায় পাঠায়।

ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ চারজন নিহত

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরো জানান, ধারনা করা হচ্ছে উপজেলার ভুলতা অথবা গোলাকান্দাইল এলাকা থেকে অটোরিকশা নিয়ে আতলাপুরের দিকে যাচ্ছিলেন চালক। একদল দুর্বৃত্ত অটোরিকশাটি ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে করে হত্যা করে পালিয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর