চীন-রাশিয়াকে আবারও সতর্ক করলো জি৭

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

সাতটি উন্নত দেশের জোট-জি৭ এর পররাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। মন্ত্রীরা শক্তি প্রয়োগ এবং দমন নীতির মাধ্যমে ক্ষমতার ভারসাম্যে একতরফাভাবে পরিবর্তন আনার চীনের প্রচেষ্টার প্রতিও তীব্র বিরোধিতা ব্যক্ত করেছেন।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, জি৭-ভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীরা মধ্য জাপানের নাগানো জেলার শহর কারুইযাওয়া’য় মঙ্গলবার সকালে ৩ দিনের এক বৈঠক শেষ করেছেন।

এক যৌথ বিবৃতিতে রাশিয়ার সমালোচনা করে ইউক্রেন থেকে অবিলম্বে ও বিনাশর্তে সমস্ত সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে এও বলা হয়েছে, জি৭ ইউক্রেনকে সহযোগিতা করা অব্যাহত রাখবে। এছাড়া এতে রাশিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধ রাখার জন্য তৃতীয় পক্ষীয় দেশগুলোর প্রতি আহ্বানও জানানো হয়।

আরও পড়ুন: ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ চারজন নিহত

বিবৃতিতে চীনের প্রসঙ্গও উল্লেখ করা হয়। এতে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করা হয় এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের প্রতি জোর দেয়া হয়।

জাপানের পররাষ্ট্র মন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা সাংবাদিকদের বলেন, মন্ত্রীরা প্রথমবারের মত দলিল আকারে এটা নিশ্চিত করেন যে, বিশ্বের যেকোন স্থানে ক্ষমতার ভারসাম্যের একতরফা পরিবর্তনের যেকোন প্রচেষ্টার বিরোধিতা জি৭ করবে।


একাতর/আরবিএস  

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর