মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ

দুর্ঘটনায় মা ও দুই সন্তান গুরুতর আহত, দিশেহারা বাবা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৭:৩৩ পিএম

সপরিবারে ঈদ করতে বাসে করে শরীয়তপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন সুলতান দেওয়ান। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর এলাকায় ট্রাকের সাথে তাদের বাসটির সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন তার পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন।

ভাগ্যক্রমে চার মাসের ছোট মেয়ে ফারিয়াসহ তিনি রক্ষা পেলেও ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী জেসমিন সাদিয়া (২৮), বড় মেয়ে সায়েমা দেওয়ান ছাফা (১১) ও মেঝো মেয়ে সুরাইয়া দেওয়ান সামিহা (৭)। তাদের মধ্যে দুই মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জরুরী বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।  

ডা. মো. আলাউদ্দিন  জানান, শিশুদের মা জেসমিন সাদিয়া মাথায় আঘাত পান। শিশু সামিহার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বড় মেয়ে সায়েমার ডান পা ভেঙ্গে গেছে, মুখমণ্ডলেও মারাত্মক আঘাত পেয়েছে শিশুটি। তারা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দুই শিশুর মধ্যে ছোট মেয়েটির অবস্থা বেশি গুরুতর। তবে দুইজনের কাউকেই শঙ্কাযুক্ত বলা যাবে না বলে জানান তিনি। 

সুলতান দেওয়ান জানান, তারা পাশাপাশি সিটে ছিলেন। দুর্ঘটনায় বাসটির একপাশ ক্ষতিগ্রস্ত হয়। আর সেই পাশেই ছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে। 

হাসপাতালে দেখা গেছে,  মেঝো মেয়ে সুরাইয়াকে অক্সিজেন দেয়া হচ্ছে। পাশে ট্রলিতে বড় মেয়ে সায়েমার পায়ে ও মুখমণ্ডলে ব্যান্ডেজ লাগানো। তাদের মা রয়েছেন নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। সন্তানদের বাবা ও অন্যান্য স্বজনরা ছুটাছুটি করছেন এদিক-ওদিক।

সুলতান জানান, চিকিৎসকরা জানিয়েছেন মেঝো মেয়ের জন্য রক্তের প্রয়োজন। তারা রক্তের জন্য ছুটাছুটি করছেন। একদিকে সন্তানদের ছটফট আরেকদিকে তাদের মা প্রায় পাগল হয়ে পড়েছেন সন্তানদের দেখার জন্য। তিনি একবার মেয়েদের কাছে, আবার স্ত্রীর কাছে ছুটছেন।

দিশেহারা হয়ে তিনি বলছিলেন, ‘হে আল্লাহ! এখন আমি কি করবো! সবাইকে নিয়ে গ্রামে গিয়ে ঈদ করবো ভাবছিলাম, এ কি হলো! এখন সবাইকে নিয়ে আছি হাসপাতালে!’

সুলতান দেওয়ান একটি ফার্নিচারের দোকানের কর্মী। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কদমতলী গ্রামে। খিলগাঁওয়ে পরিবার নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থেকে বাসে উঠেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে মুন্সীগঞ্জের ষোলঘরে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন হাসপাতালে। 

আরও পড়ুন: ভারতীয় হাইকমিশনারের বিদ্যানন্দ পরিদর্শন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, এ দুর্ঘটনায় বিল্লাল (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। আহত চারজনই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর