নরওয়েতে লক্ষ্যভ্রষ্ট সুইডিশ রকেটের অবতরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৫:৫২ পিএম

সুইডেনের একটি গবেষণা রকেট ভুলক্রমে প্রতিবেশী দেশ নরওয়েতে অবতরণের পর এ নিয়ে সুইডেনের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে দেশটি। 

সোমবার স্থানীয় সময় সকাল সাতটা ২০ মিনিটে রকেটটি এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। তবে কিছুক্ষণ পরই সেটি নরওয়ের একটি পর্বতমালায় অবতরণ করে। খবর: বিবিসি। 

এসরেঞ্জ স্পেস সেন্টারের মালিক এবং পরিচালনা কর্তৃপক্ষ সুইডিশ স্পেস কর্পোরেশন (এসএসসি) এ ঘটনায় ক্ষমা চেয়ে জানিয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। 

তবে নরওয়ের কর্মকর্তারা বলছেন, সুইডেন তাদের আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানাতে ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাগনহিল্ড সিমেনস্টাড বলেছেন, ‘মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি, এবং যখন সীমান্তের ওপারে এরকম একটি ঘটনা ঘটে তখন দায়ী ব্যক্তিরা যথাযথ চ্যানেলের মাধ্যমে নরওয়েজিয়ান কর্তৃপক্ষকে অবিলম্বে অবহিত করা গুরুত্বপূর্ণ।’

এসএসসি জানিয়েছে, রকেটটি ২৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং শূন্য মাধ্যাকর্ষণ অঞ্চলে প্রবেশ করে। সেখানে এটি  মাইক্রোগ্র্যাভিটিতে সম্ভাব্য কার্বন-মুক্ত জ্বালানি ও আরও কার্যকর সৌরকোষ নিয়ে পরীক্ষা চালায়। 

তবে পরে রকেটটি পরিকল্পিত অবতরণ স্থানের প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, নরওয়েজিয়ান অঞ্চলের ১৫ কিলোমিটার অভ্যন্তরে মালসেলভ অঞ্চলে অবতরণ করে। মালসেলভ নিকটতম জনবসতি এলাকা থেকে প্রায় ১০ কিমি দূরে প্রায় তিন হাজার ২৮০ ফুট উচ্চতার একটি পর্বতশ্রেণী। 

এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোন বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ৯

এসএসসির মুখপাত্র ফিলিপ ওহলসন জানান, রকেটের প্রথম পর্যায়ের মোটরটি যখন সুইডেনের এসরেঞ্জ বেস সাইটের কাছাকাছি অবতরণ করে, তখন দ্বিতীয় পর্যায়ের মোটর এবং পেলোডটি নরওয়েজিয়ান অঞ্চলে অবতরণ করে।

এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে মার্কো কোহবার্গ বলেছেন, ‘এটি একটি বিচ্যুতি যা আমরা গুরুত্ব সহকারে নিই। এখনও কারণ সম্পর্কে অনুমান করা যাচ্ছে না, এবং আমরা বর্তমান তদন্ত থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’


একাত্তর/এসজে

নরওয়ের রাজপরিবার, যারা সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন, তারা বর্তমানে এক নজিরবিহীন জনরোষ ও বিতর্কের মুখে পড়েছেন। একদিকে ক্রাউন প্রিন্সের সৎ ছেলের বিরুদ্ধে শুরু হওয়া...
নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি, প্রত্যাহার বা হস্তান্তর করা সম্ভব নয়।
উত্তর ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড় ‘জোহানেস’-এর তাণ্ডবে সুইডেনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রভাবে নরডিক দেশগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা...
লিঙ্গ সমতার জন্য সুইডেনের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। আর সেই দেশেই অল্পবয়সী নারীরা কেন কাজ ছেড়ে দিয়ে সংসারে মনযোগী হচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে কাজ ছেড়ে সরকার করার প্রচারণা। আর,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর