যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার জব্দ করেছে ইরান

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৬:১৬ পিএম

ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। 

ট্যাংকারটি ইরানের নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এতে কয়েকজন ক্রু আহত হন। খবর: সিএনএন, আলজাজিরা।

ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি ইরানের নৌবাহিনীর সদস্যরা আটক করেছে।

ইরানের সামরিক বাহিনী জানায়, বুধবার রাতে পারস্য উপসাগরে একটি অজানা জাহাজ ইরানের জাহাজের সঙ্গে সংঘর্ষের পর জব্দ করা হয়। কয়েকজন ইরানি ক্রু নিখোঁজ এবং আহত হন। ওমান সাগরে পালিয়ে যাওয়ার সময় জাহাজটিকে আটকে দেওয়া হয়। পরবর্তীতে ইরানি জলসীমার দিকে ঘুরানোর নির্দেশ দেওয়া হয়।

স্যাটেলাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, বৃহস্পতিবার বিকেলে ট্যাংকারটি ওমানের রাজধানী মাস্কটের ঠিক উত্তরে ওমান উপসাগরে অবস্থান করছিল।

ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাংকার ‘অ্যাডভান্টেজ সুইট’ আটক করেছে ইরান। বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর।

আরও পড়ুন: সায়ানাইড প্রয়োগে ১২ হত্যার অভিযোগে থাই নারী গ্রেপ্তার

ট্যাংকারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনের দিকে যাচ্ছিল। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তেলের ট্যাংকার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পঞ্চম নৌবহর। এই অঞ্চলে জাহাজে ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ-চলাচলে অধিকারে হস্তক্ষেপের নিন্দা জানানো হয় ওই বিবৃতিতে। 


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর