হাইওয়েতে ধূলিঝড়ে ৭২ যানের সংঘর্ষে নিহত সাত, আহত ৩৭

আপডেট : ০৩ মে ২০২৩, ০৫:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি হাইওয়েতে প্রচণ্ড ধূলিঝড়ে ৭২টি যানবাহনের সংঘর্ষে সাতজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। 

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের ফার্মারসভিলের উত্তরে ইন্টারস্টেট ৫৫ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

রাজ্যের পুলিশ মেজর রায়ান স্টারিক এক সংবাদ সম্মেলনে বলেন, অত্যধিক বাতাসের কারণে হাইওয়েজুড়ে খামারের ক্ষেত থেকে ধুলাবালি উড়ে শূন্য দৃশ্যমানতার সৃষ্টি করে, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রথমে ছয়জন বলে মনে করা হলেও, পরে জানা যায় নিহতের সংখ্যা আসলে সাত। সংঘর্ষ এতো ভয়াবহ ছিল যে, দুইজন মানুষের দেহাবশেষকে একজনের বলে মনে করেছিলেন কর্মকর্তারা। 

কর্মকর্তারা বলেছেন, যানবাহনগুলো এতটাই বিধ্বস্ত হয়েছিল যে কয়েকজন নিহতকে শনাক্ত করার জন্য অপরাধমূলক তদন্তের কৌশল অবলম্বন করতে হয়েছে।

ইলিনয় স্টেট পুলিশ আগে বলেছিল, দুই থেকে ৮০ বছর বয়সী আরও ৩৭ জন ব্যক্তিকে ছোটখাটো আঘাতের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে, সবগুলো মৃতদেহ উত্তরমুখী যানবাহনগুলোতে পাওয়া গেছে, যদিও দক্ষিণমুখী লেনেও কয়েকটি গাড়ির ধ্বংসাবশেষ ছিল। 

আরও পড়ুন: সার্বিয়ায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৯

স্টারিক বলেন, এটি খুব বিরল ঘটনা নয়। ইলিনয় রাজ্যের বিভিন্ন অংশে এর আগে এ ধরণের ঘটনা ঘটেছে। 

তবে যানবাহন ও হতাহতের এই আধিক্য আগে দেখা যায়নি বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর