লুকোচুরি খেলায় রত কিশোরীকে গুলি করলেন গৃহকর্তা

আপডেট : ১০ মে ২০২৩, ০৪:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বাড়ির বাইরে লুকোচুরি খেলার সময় এক কিশোরীর মাথায় গুলি করার অভিযোগ উঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে।

গত রোববার ভোরের দিকে নিউ অরলিন্স থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে স্টার্কস শহরে এই ঘটনা ঘটে। 

মাথার পিছনে গুলিবিদ্ধ হওয়ার পর ওই ১৪ বছর বয়সী কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। 

অভিযুক্ত ৫৮ বছর বয়সী ডেভিড ডয়েলের বিরুদ্ধে গুরুতর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। তিনি কর্মকর্তাদের বলেন, তিনি ‘তার বাড়ির বাইরে ছায়া দেখে’ গুলি চালিয়েছিলেন।

ক্যালকেসিউ প্যারিশ শেরিফের অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তারা জানতে পেরেছিলেন যে ‘বেশ কিছু কিশোর এই এলাকায় লুকোচুরি খেলছিল এবং প্রতিবেশীর সম্পত্তিতে লুকিয়ে ছিল’।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ির মালিক ডেভিড ডয়েল বাড়ির বাইরে ছায়া দেখে ভিতরে গিয়ে তার আগ্নেয়াস্ত্র নিয়ে আসেন। বাইরে এসে লোকজনকে পালিয়ে যেতে দেখে তিনি এলোপাথাড়ি গুলি চালানো শুরু করেন এবং অজান্তে ওই কিশোরীকে গুলি করেন। 

আরও পড়ুন: তিউনিসিয়ার সিনাগগে বন্দুক হামলা, নিহত চার

গ্রেপ্তারের পর ডয়েলকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এটি যুক্তরাষ্ট্রে আপাতদৃষ্টিতে তুচ্ছ ভুল বোঝাবুঝির কারণে গুলি চালানোর সর্বশেষ ঘটনা। 

ভুল দরজায় কড়া নাড়া বা অপরিচিত ব্যক্তির বাড়ির উঠানে ঢুকে যাওয়ার মতো কারণে সম্প্রতি অন্তত চারজনকে গুলি করে হত্যা কড়া হয়েছে দেশটিতে। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর