ক্রিমিয়ায় রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত দুই

আপডেট : ১৩ মে ২০২৩, ০১:০৮ পিএম

মস্কো অধিভুক্ত ক্রিমিয়ায় মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। 

শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

বিবৃতিতে বলা হয়, এতে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না এবং মাটিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বিপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করে।

রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় বেশ ক’টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

আরও পড়ুন: ‘অপহরণের’ জন্য সেনাপ্রধানকে দুষলেন ইমরান

২০২২ সালের আগস্টে জানকোই সামরিক ঘাঁটি একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়। রাশিয়া নাশকতার কারণে ওই বিস্ফোরণ ঘটে বলে দাবি করে।

ইউক্রেন মার্চে জানায়, সেখানে এক বিস্ফোরণ রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর