ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

আপডেট : ২০ মে ২০২৩, ১০:৩২ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ দেশটির ৫০০ নাগরিকের ওপর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো।

ওয়াশিংটনের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে মস্কো এ পদক্ষেপ নিয়েছে বলে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিয়মিতভাবে যে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে, শুক্রবার রাশিয়ার আরও শতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো রাশিয়ার অর্থনীতির ‘গলা টিপে ধরতেই’ ধারাবাহিকভাবে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন।

শুক্রবার জাপানের হিরোশিমায় শীর্ষ সম্মেলনে মিলিত হন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাতটি দেশের নেতারা। বৈঠকে তারা রাহিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করতে এবং ইউক্রেনের প্রতি সহায়তা জোরদার করতে সম্মত হন। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর