রাজধানীতে স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর গলায় ফাঁস

আপডেট : ২১ মে ২০২৩, ০১:৩৪ পিএম

রাজধানীর সবুজবাগে প্রবাসী স্বামীকে মুঠোফোনে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। 

রোববার ভোর ৩টা ৫০ মিনিটের দিকে ওহাব কলোনীর একটি বাসায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নূপুর খাতুন (২৩) থাইল্যান্ড প্রবাসী তিতাস চৌধুরীর স্ত্রী। তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তডাংগা গ্রামের আব্দুল মজিদ মোল্লা ও মা রাশিদা বেগম এর মেয়ে। 

তিতাস চৌধুরীর বন্ধু পারভেজ হাওলাদার জানান, ওহাব কলোনীর একটি ভবনের নিচতলার ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় নূপুরের মরদেহ উদ্ধার করা হয়। 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, দেড় বছর আগে নূপুর ও তিতাসের বিয়ে হয়। ওই বাসায় তারা একসাথে থাকতেন। তিন দিন আগে তিতাস থাইল্যান্ড চলে যাওয়ার পর থেকে নূপুর একাই বাসায় ছিলেন। 

আরও পড়ুন: তাবলীগ জামাতে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, স্বামী ও পরিবারের অন্যান্য লোকের সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর