হাঁসদের রাস্তা পার করাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৩, ০৪:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একদল হাঁসের বাচ্চাকে রাস্তা পার করতে সাহায্য করছিলেন এক ব্যক্তি। তবে নিরীহ প্রাণীদের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণটাই খোয়াতে হলো তাকে। বেপরোয়া কিশোরের গাড়ির চাপায় মৃত্যু হলো তার। 

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে রকলিনে এই ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিজের গাড়ি দাঁড় করিয়ে রেখে হাঁসের বাচ্চাগুলোকে নিরাপদে রাস্তা পার করিয়ে দেন ৪১ বছর বয়সী ক্যাসি রিভারা। আর এরপরই এক কিশোর চালকের গাড়ি তাকে ধাক্কা দেয়। 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। 

রকলিন পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, লোকটি মোড়ে থাকা কিছু হাঁসের বাচ্চাদের সাহায্য করার চেষ্টা করছিলেন। 

তিনি যখন যখন চৌরাস্তায় ছিলেন, তখন একজন কিশোর চালক স্ট্যানফোর্ড র‍্যাঞ্চ বুলেভার্ডে পূর্ব দিকে যাচ্ছিল। এই কিশোর চালক রাস্তার মধ্যে থাকা ওই পথচারীকে ধাক্কা দেয়। 

রিভারার স্মরণে সংঘর্ষের স্থানে লোকজন পুষ্পস্তবক ও রাবারের হাঁস রেখে গেছেন।

রিভারার জন্য অনলাইন তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন তার কিছু আত্মীয়। 

তারা জানান, বাচ্চাদের সাঁতারের অনুশীলন শেষে তাদেরকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন রিভারা। তখন তিনি দেখেন একটি মা হাঁস ও তার বাচ্চারা রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। 

রিভারাকে সবচেয়ে দয়ালু, সবচেয়ে আশ্চর্যজনক স্বামী এবং পিতা হিসেবে উল্লেখ করে তারা বলেন, এমনকি এই পৃথিবীতে তার শেষ কাজটি ছিল তার দয়াশীলতার চিহ্ন। 

আরও পড়ুন: রাশিয়া ও ইউক্রেন কাছে কেন গুরুত্বপূর্ণ বাখমুত

রকলিন পুলিশ বিভাগ বলেছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি ‘এবং ঘটনাটি এখনও তদন্তাধীন’। 

রকলিন পুলিশ ক্যাপ্টেন স্কট হোরিলো এনবিসি নিউজকে বলেছেন, ওই কিশোর ড্রাইভারকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করার সম্ভাবনা কম।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর