জার্মানির মন্দা নিয়ে শোলজ-পুতিন আলোচনার পরিকল্পনা

আপডেট : ২৭ মে ২০২৩, ১১:৫৩ এএম

জার্মানির আর্থিক মন্দা নিয়ে যথা সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ।

শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দু’দেশের কূটনীতিক সম্পর্ক প্রায় তলানিতে।

শোলজ বলেন, তাদের মধ্যে বেশ কয়েক মাস আগে কথা হয়েছে। কিন্তু তার পরিকল্পনা রয়েছে আর্থিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলার।

গত বছর ডিসেম্বরে দুই নেতার ঘণ্টাব্যাপী আলাপে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারে মস্কোকে আহবান জানান শোলজ। জবাবে পুতিন জানান, রাশিয়ার বিরুদ্ধে ধ্বংসাত্মক নীতি গ্রহণ করছে পশ্চিমারা।

আরও পড়ুন: ফোন উদ্ধারে বাঁধ সেচে ফেললেন ভারতীয় কর্মকর্তা

যুদ্ধ শুরুর পর ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় জার্মানির অর্থনীতি। জ্বালানির উচ্চমূল্যের কারণে দেশটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর