ইমরান অযোগ্য ঘোষিত হলে কুরেশি পিটিআই’র নেতৃত্বে

আপডেট : ২৮ মে ২০২৩, ১০:১৮ এএম

আদালতে অযোগ্য ঘোষিত হলে শাহ মেহমুদ কুরেশি পিটিআই’র নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

শনিবার লাহোরের জামান পার্কে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইমরান খান। খবর: জিও নিউজ।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান বলেন, আদালত তাকে অযোগ্য ঘোষণা করলে দলের নেতৃত্ব দেবেন শাহ মেহমুদ কুরেশি।

নিজের ও দলের নেতাকর্মীদের ওপর সরকার ও সেনাবাহিনীর ব্যাপক চাপের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এ কথা জানান তিনি।

ইমরান খানের সরকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কুরেশি। 

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলাসহ বহু মামলার মুখোমুখি হয়ে আসছেন ইমরান খান। গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারও হন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেপ্তারের চারদিন পর মুক্তি পেলেও দেশজুড়ে সমর্থকদের সহিংস প্রতিবাদে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি সামরিক অবকাঠামোয় তাণ্ডব চালানোয় গ্রেপ্তার হওয়া সমর্থকদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। তাদের সামরিক আদালতে বিচার হবে বলে জানিয়েছে শরিফ সরকার।

আরও পড়ুন: বেশি মদ খান ও কোকেন নেন ইমরান: পাক স্বাস্থ্যমন্ত্রী

সেনাবাহিনীর চাপের মুখে ইতোমধ্যে ইমরানের দল ছেড়েছেন কয়েক ডজন পরিচিত মুখ। সামনে এই তালিকা আরও বড় হতে পারে। এর মধ্যেই ইমরান খান বলেছেন, সামনে বড় ধরনের চমক দেখাবেন। 


একাত্তর/জো

ইমরান খানের বোন ডা. উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন, মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মিলে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করছেন। বোনদের দাবি, সাম্প্রতিক এক সাক্ষাতে খোদ ইমরান খান...
ইমরান খানের স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের আগুনে ঘি ঢেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য গোপনে...
দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গত শনিবার...
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর আইনি চাপ আরও বাড়লো। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতির (তোশাখানা) মামলায় দোষী সাব্যস্ত করে তাদের আরও ১৭ বছরের কারাদণ্ড...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর