ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় ইসরাইলি হামলার হুমকি

আপডেট : ২৮ মে ২০২৩, ০১:২৬ পিএম

ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় ইসরাইল হামলা চালাতে পারে, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হেরজি হালেভি। এজন্য পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান চাইছে তেলআবিব। বর্তমানে যুদ্ধবিমানটি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। 

এর আগে, ইরাক-সিরিয়ার পরমাণু স্থাপনা গুড়িয়ে দিয়েছিল ইসরাইল, যদিও ইরানের পরিস্থিতি ভিন্ন। ইরানের পরমাণু স্থাপনা পাহাড়ের নিচে লুকানো, যেখানে পৌঁছানোর মতো অস্ত্র নেই ইসরাইলের কাছে।

জানুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, ইরানের পরমাণু স্থাপনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম কণা পাওয়া গেছে। তবে অস্ত্র তৈরিতে দরকার ৯০ শতাংশ বিশুদ্ধতা। 

২০২১ সালে ইসরাইল হুমকি দেয়, ইরানের ইউরেনিয়ামের বিশুদ্ধতার পরিমাণ ৬০ শতাংশ ছাড়ালে হামলা চালানো হবে। তার কিছুদিন পরই বিশুদ্ধতা পৌঁছায় ৬০ শতাংশে। 

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কয়েক হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ যুক্ত করেছে ইরান। এ অবস্থায় বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইসরাইলকে শান্ত থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। যদিও, তেহরান সীমা অতিক্রম করেছে বলে মত পশ্চিমাদের।

গত ২৩ মে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল হেরজি হালেভি জানান, তেলআবিব সম্ভবত তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে। ইসরাইলের সেই সক্ষমতা আছে। 

তবে শিগগিরই অস্ত্রের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে ইসরাইল। মার্কিন বিমানবাহিনীর এফ-ফিফটিন ঈগল যুদ্ধবিমানের সংস্কার কাজ চলমান, যাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক এভিওনিক্স, ইসিএম-ইসিসিএম স্যুট ও শক্তিশালী এইএসএ রাডার। 

বোয়িং জানায়, এই যুদ্ধবিমান ২৯ হাজার ৫০০ পাউন্ড অস্ত্র বহনে সক্ষম। আর তেমনটা হলে এটাই হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ অস্ত্র বহনকারী যুদ্ধবিমান।

এফ-ফিফটিনের নতুন সংস্করণের কৌশলগত গুরুত্ব অপরিসীম। সে কারণেই এটি পেতে মরিয়া ইসরাইল। এই বিমান পেলে তৃতীয় পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে তারা। 

ইসরাইলের বিমান বাহিনীর কাছে এফ সিরিজের সিক্সটিনআই, ফিফটিনইআই, এফ-থার্টিফাইভএ যুদ্ধবিমান থাকলেও এগুলো দিয়ে মাটির নিচে আক্রমণে সক্ষম অস্ত্র বহন সম্ভব নয়।

এখন প্রশ্ন হলো, ইসরাইলকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কিনা। বাইডেন প্রশাসনও চায় না ইরান পরমাণুধারী হোক। আর সেই লক্ষ্য বাস্তবায়নে তাদের অন্যতম মিত্র তেলআবিব। 

আরও পড়ুন: নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি পরিবেশবাদী আটক

বর্তমানে এসব অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও, পরিস্থিতি বিবেচনায় পাল্টাতে পারে মার্কিননীতি। ইতোমধ্যে দুজন মার্কিন আইনপ্রণেতা বাঙ্কার ধ্বংসে ব্যবহৃত বোমা জিবিইউ-ফিফটি সেভেন ইসরাইলকে দেয়ার প্রস্তাব করেছেন।

ডিসেম্বরে তৃতীয় দফায় ক্ষমতা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইরানকে থামাতে তিনি কারো জন্য অপেক্ষা করবেন না, এমনকি যুক্তরাষ্ট্রের অনুমতিরও না। সে ব্যাপারে প্রয়োজনীয় সবই করবে তার সরকার।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর