৮০ কোটির বেশি মানুষ কেন রোজ না খেয়ে ঘুমাতে যায়?

আপডেট : ২৯ মে ২০২৩, ১১:৪৭ এএম

বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। পৃথিবীতে প্রায় ৮২ কোটি আট লাখ মানুষ, বা মোট জনসংখ্যার ১০ শতাংশ রোজ রাতে না খেয়ে ঘুমাতে যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, এই সংখ্যা গত বছরের চেয়ে প্রায় সাড়ে চার কোটি বেশি। 

এসব ক্ষুধার্তদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী এবং ৮০ শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে।

বিশ্বব্যাপী ক্ষুধার মাত্রা সম্পর্কে সচেতনতা বাড়াতে, অলাভজনক সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট ২৮ মে দিনটিকে বিশ্ব ক্ষুধা দিবস হিসাবে মনোনীত করেছে।

শরীর যখন দীর্ঘ সময়ের জন্য খাদ্য থেকে বঞ্চিত হয়, তখন যেই অবস্থার সৃষ্টি হয় সেটিই ক্ষুধা। দীর্ঘস্থায়ী ক্ষুধার কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং আজীবনের জন্য শারীরিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষতি হতে পারে, বিশেষ করে শিশুদের মধ্যে।

অপুষ্টির ধারণাটি দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণের চেয়ে বিস্তৃত। অপুষ্টি বোঝাতে শরীরে শক্তি ও প্রোটিনের পাশাপাশি অত্যাবশ্যক ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবকে নির্দেশ করা হয়। 

এক দশকের ধারাবাহিক হ্রাসের পর, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ক্ষুধার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ২০১৯ এবং ২০২১ সালের মধ্যে, অপুষ্টির শিকার ব্যক্তির সংখ্যা ১৫ কোটিরও বেশি বেড়েছে। আর এতে সহায়তা করেছে সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক ধাক্কা এবং কোভিড-১৯ মহামারীর মতো বিষয়। 

image


সূত্র: খাদ্য ও কৃষি সংস্থা

সেইসাথে বেড়েছে খাবারের দামও। ২০১৯ এবং ২০২২ সালের মধ্যে, খাদ্য ও কৃষি সংস্থার ফুড প্রাইস ইনডেক্স ৯৫ দশমিক ১ পয়েন্ট থেকে ১৪৩ দশমিক ৭ পয়েন্টে পৌঁছেছে। 

এই ইনডেক্স চিনি, মাংস, সিরিয়াল, দুগ্ধ এবং উদ্ভিজ্জ তেলসহ খাদ্যপণ্যের বৈশ্বিক মূল্যের পরিবর্তন পরিমাপ করে। 

খাদ্য ও কৃষি সংস্থার ট্রেড অ্যান্ড মার্কেটস বিভাগের অর্থনীতিবিদ মনিকা তোথোভা বলেন, বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হলেও বিভিন্ন দেশে এই বৃদ্ধির হার ভিন্ন, কারণ বিভিন্ন দেশ বিভিন্ন নীতি প্রয়োগ করে৷

‘উদাহরণস্বরূপ, অনেক দেশ নির্বাচিত কিছু পণ্যের জন্য ভোক্তা ভর্তুকি দেয়, ভোক্তাদের জন্য মূল্য নির্ধারণ করে এবং জাতীয় বাজেটের বিশ্ববাজারে দাম ওঠানামা থেকে ভোক্তাদের রক্ষা করে’। 

জাতিসংঘের সর্বশেষ স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড (এসওএফআই) রিপোর্টে দেখা গেছে, বিশ্বে অপুষ্টিতে ভোগা জনসংখ্যার বেশিরভাগ এশিয়ায় বাস করে। এই মহাদেশে ২০২১ সালে প্রায় ৪২ কোটি পাঁচ লাখ মানুষ ক্ষুধার্ত ছিল। 

তবে আফ্রিকাতে ক্ষুধার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, যেখানে একই বছর ২৭ কোটি আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তীব্র খাদ্য ঘাটতির সম্মুখীন লোকের সংখ্যা ২০২২ সালে টানা চতুর্থ বছরের জন্য বৃদ্ধি পেয়েছে। এটি একজন ব্যক্তির পর্যাপ্ত খাদ্য গ্রহণে অক্ষমতাকে পরিমাপ করে এবং ফলস্বরূপ, তাদের জীবন বা জীবিকাকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলে। 

image

সূত্র: খাদ্য ও কৃষি সংস্থা

খাদ্য সংকটের বৈশ্বিক রিপোর্টের ২০২৩ সংস্করণ অনুসারে, এ বছর ২৫ কোটি আট লাখ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হয়েছে। 

তোথোভা বলেন, বিভিন্ন প্রধান খাদ্য সংকটে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টির প্রাথমিক চালক হিসাবে সংঘর্ষকে ছাড়িয়ে গেছে অর্থনৈতিক ধাক্কা। 

‘খাদ্যের ঊর্ধ্বগতি এবং বাজারে মারাত্মক ব্যাঘাতসহ ক্রমবর্ধমান বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা, দেশগুলোর স্থিতিস্থাপকতা এবং খাদ্য অভিঘাত মোকাবেলা করার ক্ষমতাকে দুর্বল করে’। 

আরও পড়ুন: মণিপুরে সংঘর্ষে ৪০ কুকি সন্ত্রাসী নিহত: মুখ্যমন্ত্রী

২০২২ সালে প্রধান খাদ্যশস্য, তৈলবীজ এবং সারের দুই বৃহত্তম উত্পাদক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে বিশাল বিঘ্ন ঘটায় যা শস্য, সার এবং জ্বালানির দামকে বাড়িয়ে দেয়। এর ফলে বিশ্বব্যাপী এফপিআই সে বছর রেকর্ড স্তরে পৌঁছায়। 

বিশ্বব্যাপী ক্ষুধার ভবিষ্যদ্বাণী বলছে, চরম আবহাওয়ার আরও বিধ্বংসী প্রভাবসহ ক্ষুধার এই প্রাদুর্ভাব অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: আলজাজিরা

একাত্তর/এসজে

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি জানিয়েছে, কঙ্গোর...
শুধু রকেট বা বোমা নয়, ইসরাইল দীর্ঘদিন ধরে গাজার ফিলিস্তিনিদের ওপর অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষুধা ও দুর্ভিক্ষকেও।
এমআরএনএ বার্ড ফ্লু ভ্যাকসিনের অগ্রগতিসহ ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ভ্যাকসিন উৎপাদন ত্বরান্বিত করতে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে মার্কিন স্বাস্থ্য বিভাগ।
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর