মডার্নাকে ৫৯০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন স্বাস্থ্য বিভাগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

এমআরএনএ বার্ড ফ্লু ভ্যাকসিনের অগ্রগতিসহ ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ভ্যাকসিন উৎপাদন ত্বরান্বিত করতে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে মার্কিন স্বাস্থ্য বিভাগ।

এএফপি খবরে জানানো হয়েছে শুক্রবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ (এইচএইচএস) এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে অন্যান্য উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরো ভালোভাবে প্রস্তুত হয় সেই লক্ষ্যে এই তহবিল মডার্নাকে ‘এমআরএনএ প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়াতে’ সাহায্য করবে।

এই তহবিল ২০২৪ সালের জুলাই মাসে প্রদত্ত ১৭৬ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার উদীয়মান জৈব-হুমকির বিরুদ্ধে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) ভ্যাকসিন বিকাশের জন্য বেসরকারি এবং সরকারি ল্যাবরেটরিগুলির একটি কনসোর্টিয়ামের জন্য ২১১ মিলিয়ন ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে।

অতীতের বার্ড ফ্লু ভেরিয়েন্টগুলো মানুষের জন্য অপ্রত্যাশিত এবং বিপজ্জনক ছিলো।

সচিব জেভিয়ের বেসেররা বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কথা উল্লেখ করে বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসন এবং এইচএইচএসের জন্য বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

একাত্তর/আরএ
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান (ডিএনআই) তুলসি গ্যাবোর্ডের আকস্মিক পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখানো হলেও, হোয়াইট হাউসের সাথে তাঁর দীর্ঘ দিনের নীতিগত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড আগামী ৩০ জুনের মধ্যে তাঁর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর