দাবানলে পুড়ছে কানাডার পূর্বাঞ্চল, ঘর ছাড়লো হাজারো মানুষ

আপডেট : ৩০ মে ২০২৩, ০২:১৪ পিএম

কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কটিয়া প্রদেশের হ্যালিফ্যাক্স শহর থেকে ১৮ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটিতে ছড়িয়ে পড়া একাধিক দাবানলের মধ্যে ভয়াবহ একটি দাবানল হ্যালিফ্যাক্স শহরকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার হ্যালিফ্যাক্সের স্থানীয় কর্মকর্তাদের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে সেখানে দাবানলের তীব্রতা তেমন একটা বৃদ্ধি পায়নি। তবে নগরীর উত্তর-পশ্চিম প্রান্ত বরাবর আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক নোটিশে শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা বলা হয়।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নোভা স্কটিয়া প্রদেশের দাবানল পরিস্থিতিকে "অবিশ্বাস্যভাবে গুরুতর" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, তার সরকার প্রয়োজনে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের ভিডিও ফুটেজে দাবানলের ধোঁয়ার কুন্ডলি এবং অনেক ঘরবাড়ি ও গাড়ি পুড়ে যেতে দেখা গেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হ্যালিফ্যাক্সের মেয়র মাইক স্যাভেজ বলেন, এ নগরীর চার লাখ ৩০ হাজার বাসিন্দা একটি ‘নজিরবিহীন’ পরিস্থিতি মোকাবেলা করছে। প্রায় ১৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

image


এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা গতকাল থেকে নতুন কোনো এলাকার লোকজনকে আর সরিয়ে নেইনি। এক্ষেত্রে আমরা আশা করছি যে সম্ভবত সেখানের পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এটি একটি বিপজ্জনক পরিস্থিতি।

যে বাতাস আগুনের শিখাকে তীব্রভাবে চালিত করছিল সে বাতাস সোমবার দিক পরিবর্তন করায় হ্যালিফ্যাক্স নগরীতে দাবানল ছড়িয়ে পড়া স্তিমিত হয়ে যায়।

এদিকে কর্মকর্তারা বলছেন যে নোভা স্কটিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বৃষ্টিপাতের প্রয়োজন ছিল। কিন্তু এ সপ্তাহে সেখানে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই।

সোমবার কানাডার ১৩টি প্রদেশের মধ্যে আটটিতেই দাবানল ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর