কিয়েভে রাতভর হামলার পর সকালে মস্কোতে ড্রোন হামলা

আপডেট : ৩০ মে ২০২৩, ০২:২৩ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে মঙ্গলবার সকালে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

রাজধানী শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, এসব হামলা কেউ হতাহত হননি। হামলার সময় জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলেই ছিল।

এদিকে রুশ কর্তৃপক্ষ বলছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানীর কাছে আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলার পর মঙ্গলবার সকালে মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটলো। 

রুশ আইন প্রণেতা ম্যাক্সিম ইভানভ বলেছেন, মস্কোতে আজ সকালের আক্রমণটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার রাজধানীতে সবচেয়ে গুরুতর আক্রমণ ছিল।

এটিকে "নতুন বাস্তবতা" উল্লেখ করে তিনি বলেন, কোনো নাগরিক এটিকে এড়াতে পারবেন না।

তিনি যোগ করেন, হয় আপনি মাতৃভূমির জন্য শত্রুকে পরাজিত করবেন, নয়তো কাপুরুষতা এবং বিশ্বাসঘাতকতার অদম্য লজ্জা আপনার পরিবারকে গ্রাস করবে।  

image


মস্কোতে ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে, কিয়েভ সরকার মস্কো শহরে সন্ত্রাসী ড্রোন হামলা চালিয়েছে।

আরও পড়ুন: দাবানলে পুড়ছে কানাডার পূর্বাঞ্চল, ঘর ছাড়লো হাজারো মানুষ

যদিও রাশিয়ার অভ্যন্তরে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করেনি ইউক্রেন।

জানা গেছে, এরইমধ্যে ঘটনার তদন্তে নেমেছে রুশ কর্তৃপক্ষ। ঘটনাস্থলগুলো থেকে আলামত সংগ্রহ করছে কর্মকর্তারা। 


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর