নীলফামারীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত

আপডেট : ৩০ মে ২০২৩, ০৪:৫৮ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরে বেসরকারি সংস্থা আরডিআরএস কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ইসলাম (৭) উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুঠি পশ্চিমপাড়া গ্রামের শেরিফুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের শেরিফুরের চাচাতো ভাই হাসিব মিয়া মোটরসাইকেলে শিশু ইয়ামিনকে নিয়ে পেট্রোল কেনার জন্য পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে যাচ্ছিলেন। এসময় আরডিআরএস কার্যালয়ের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শিশু ইয়ামিন ও হাসিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সিলেটে নারীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কুমার রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর