নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা

আপডেট : ০৪ জুন ২০২৩, ০১:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বৈশাখী নামে এক বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। খবর নিউইয়র্ক পোস্ট।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় সাড়ে তিনটার দিকে লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এই পরিস্থিতি দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। 

ফুটেজে আরও দেখা যায়, ভেতরে থাকায় একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান একজন নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী। 

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। আহতকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দারা। 

image


রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, গুলি চালানোর সময় তিনি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে তিনি প্রথমে বুঝতেই পারেননি সেটা গুলি নাকি অন্যকিছু।

আরও পড়ুন: সোমালিয়ায় জঙ্গি হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত 

গুলি চালানোর পর পালিয়ে যায় হামলাকারী। পশ্চাদ্দেশে গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী পুরুষ ভুক্তভোগী এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন। 

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এখনও আটক হয়নি। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর