'নোভা কাখোভকা' বাঁধে হামলা বর্বরোচিত: পুতিন

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৩:২৪ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের 'নোভা কাখোভকা' জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধে হামলা ও ধ্বংসের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হামলাকে বর্বর কাজ বলে উল্লেখ করেছেন।

গেলো রোববার থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে এবং ইউক্রেনের সেনারা দিনিপ্রো নদীর উপর নির্মিত নোভা কাখোভকা বাঁধে হামলা চালায়। এতে বাঁধ ভেঙে নদীর পানি বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে এবং বহু সংখ্যক লোককে সরিয়ে নিতে হয়েছে।

গতকাল বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্ট এই হামলার নিন্দা জানান। খবর প্রেসটিভি'র।  

প্রেসিডেন্ট পুতিন বলেন, এই বর্বরোচিত কাজের জন্য পরিবেশগত এবং মানবিক বিপযৃয় সৃষ্টি হয়েছে। 

image


তিনি আরও বলেন, ইউক্রেন সরকার তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের পরামর্শে এখনো রাশিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও শত্রুতাপূর্ণ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে, তারা যুদ্ধ অপরাধ সংঘটিত করছে এবং যুদ্ধের নামে শুধুমাত্র সন্ত্রাসী পদ্ধতি অনুসরণ করছে।

উল্লেখ্য, নোভা কাখোভকা শহরটি খেরসনে অবস্থিত। এ শহরের 'নোভা কাখোভকা' জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধটি খুবই গুরুত্বপূর্ণ, যা রুশ নিয়ন্ত্রিত অংশে পড়েছে।

আরও পড়ুন: কোনো চাপের কাছে মাথা নত করবো না: শেখ হাসিনা

নোভা কাখোভকা বাঁধ ইউক্রেনের তৈরি সবচেয়ে বড় বাঁধ। প্রায় ১৮ ঘন কিলোমিটার পানি ধরে রাখতে পারে বাঁধটি। এই বাঁধ থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চল, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ স্থাপনা এবং ক্রিমিয়া উপদ্বীপে পানি সরবরাহ করা হয়। ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে গণভোটের মাধ্যমে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছে।


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর