শ্রমিক লীগ নেতাকে লিফটের ফাঁকা দিয়ে ফেলে হত্যা

আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:০২ পিএম

রাজধানীর বাড্ডায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে ফেলে এক ব্যবসায়ী ও শ্রমিক লীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার রাত সোয়া দশটার দিকে এই ঘটনার পর ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত অপু ইসলাম (৩৫) মৃত সোহরাব আলমের ছেলে। তিনি সাতারকুল উত্তরপাড়ার স্থায়ী বাসিন্দা ও ৪১ নং ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। 

নিহতের মামা দীন ইসলাম অভিযোগ করে বলেন, অপু রাতে বাসার গাছে পানি দেয়ার সময় পানির ছিটা কয়েকজন শিক্ষার্থীর গায়ে পড়ে। 

এসময় শাহাদাত মাস্টার, মোর্শেদ, সাজ্জাদ এবং তাদের ভাড়াটিয়া সনেট, মেহেদী ও শাহজাহান মিলে অপুকে মারধর করতে করতে একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে ছয়তলার লিফটের ফাঁকা দিয়ে ফেলে দেন। 

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অপুকে সাতারকুল শান্তিপাড়া মাস্টার কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনে নিয়ে ছয়তলার লিফটের ফাকা দিয়ে নিচে ফেলে দেয়। 

আরও পড়ুন: শাহজালালে দুই কেজি কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

তিনি বলেন, খবর পেয়ে এভারকেয়ার হাসপাতালের জরুরী বিভাগ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত চলছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর