বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিমূক্ত হবে ২০৭১ সালে: এনাম

আপডেট : ১০ জুন ২০২৩, ০৪:৫৪ পিএম

৫০ বছরের পরিকল্পনা নেয়ার কথা উল্লেখ করে দুর্যোগমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ২০৭১ সালের মধ্যে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিমুক্ত হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শনিবার ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। 

এনামুর রহমান বলেন, দশ মাত্রার ভূমিকম্পেও জাপানের বহু ভবনের ক্ষতি হয় না। কারণ, জাপান সরকার এ নিয়ে খুব গুরুত্ব দিয়ে দেশব্যাপী পরিকল্পনা নিয়েছে। 

‘২০৭১ সালের মধ্যে বাংলাদেশও ভূমিকম্প ঝুঁকিমুক্ত হবে। জাপানের সময় লেগেছে ৩০ বছর। আমাদেরও ৫০ বছরের পরিকল্পনা নেয়া হয়েছে।’

দুর্যোগমন্ত্রী বলেন, ভূমিকম্প নিয়ে সন্তুষ্ট হবার সুযোগ নেই। সরকার সাধ্যমত চেষ্টা করছে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলার জন্য সচেতনতা বাড়ানো দরকার সেটিও অনেক এগিয়েছে।’ 

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় ন্যাশনাল বিল্ডিং কোড করা হয়েছে উল্লেখ করে এনামুর রহমান বলেন,  ক্ষতির পরিমাণ কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে।  

তিনি বলেন, সরকার সহজ শর্তে ভূমিকম্প সহনশীল বিল্ডিং করার জন্য ঋণ দেবে। প্রযুক্তি ব্যবহার করে উন্নত বিশ্বের মতো বাংলাদেশও একসময় ভূমিকম্প ঝুঁকি মুক্ত হবে। 

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, শুধু ভূমিকম্প না, আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। অন্যান্য দেশের চেয়ে আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। ভূমিকম্প কখন হবে, এটা কেউ আগে জানতে পারে না। সে কারণে একটা দীর্ঘ ব্যবস্থা নেয়া উচিত। 

এ বিষয়ে সচেতনতার কোনো বিকল্প নেই মন্তব্য করে তাজুল বলেন, এটা যেকোনো সময় হতে পারে। তাই পরবর্তী সময়ের ব্যবস্থাপনাটা জরুরি। 

তাজুল ইসলাম বলেন, একটা বিল্ডিং বানানোর আগে খোলা জায়গা রাখতে হবে। আমাদের বিল্ডিং কোড মেনে কাজ করতে হবে। আধুনিক সিটি করতে গেলে আদর্শ ৪০ শতাংশ ফাঁকা জায়গা রাখার কথা। কিন্তু আমাদের সেই সুযোগ কম। 

তিনি আরও বলেন, ‘ছোট ছোট কম্পনের ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমা বা বাড়ার দুটো বিষয়ই সঠিক। অনেক সময় ছোট ভূমিকম্পের ফলে ঝুঁকি কমে যায়, আবার ঝুঁকি বেড়েও যেতে পারে।


একাত্তর/আরবি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর