মস্কোয় বিপুল পরিমাণ ড্রোন পাঠিয়েছে তেহরান

আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৪৪ এএম

ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহত করতে পুনরায় মিত্র রাশিয়াকে বিপুল পরিমাণ ড্রোন পাঠিয়েছে ইরান।

তেহরান এর আগেও মস্কোকে ড্রোন সরবরাহ করেছে এবং এবার শতাধিক ড্রোন পাঠিয়েছে বলে দাবি ওয়াশিংটনের। খবর: রয়টার্স ও আলজাজিরা।

অন্যদিকে, সরাসরি যাতে ড্রোন তৈরি করতে পারে, সেজন্য তেহরান প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি রাশিয়ায় কারখানা স্থাপনের জন্য সহায়তা করছে বলেও দাবি মার্কিন প্রশাসনের। এতে উদ্বেগও প্রকাশ করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউস শুক্রবার জানায়, ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করছে রাশিয়া। এরই মধ্যে শত শত একমুখী আক্রমণকারী ড্রোন পেয়েছে মস্কো। 

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে, ইরানের কাছ থেকে একটি ড্রোন তৈরির কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে রাশিয়া, এটি আগামী বছরের শুরুতে কারখানাটি পুরোপুরি চালু হতে পারে।

আরও পড়ুন: সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ৯

এদিকে, ইউক্রেন বলেছে, তারা ৬০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আর শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কোর প্রতিরক্ষা লাইনে হামলার চেষ্টাকালে ইউক্রেনের সেনারা বড় রকম ক্ষতির শিকার হয়েছে। 


একাত্তর/জো

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর