এক দশকে লিঙ্গ বৈষম্যের উন্নতি হয়নি: জাতিসংঘ

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:১৪ পিএম

গত এক দশকে বিশ্বব্যাপী লিঙ্গ বৈষম্য পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাংস্কৃতিক পক্ষপাত ও চাপ নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করে চলেছে এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের লিঙ্গ সমতার লক্ষ্য পূরণের সম্ভাবনা নেই। 

সোমবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনটিতে জেন্ডার সোশ্যাল নরমস ইনডেক্স ব্যবহার করা হয়েছে, যার তথ্য নেয়া হয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রোগ্রাম ওয়ার্ল্ড ভ্যালুস সার্ভে (ডব্লিউভিএস) থেকে। 

মার্কিন যুক্তরাষ্ট্রে নারী অধিকার গোষ্ঠী এবং টাইমস আপ ও মি টু’র মতো সামাজিক আন্দোলন সত্ত্বেও, পক্ষপাতদুষ্ট সামাজিক নিয়ম এবং কোভিড-১৯ মহামারির কারণে অনেক নারী জীবিকা হারিয়েছেন, যা বৈষম্যের অগ্রগতিকে স্থবির করে দিয়েছে।

জরিপটি ২০১০ থেকে ২০১৪ সাল এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের জনগোষ্ঠীর ওপর চালানো হয়েছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ। 

সর্বশেষ বিশ্লেষণে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৯ জন পুরুষ এবং নারী নারীদের বিরুদ্ধে মৌলিক পক্ষপাত ধারণ করেন। এই সময়ে নারীর বিরুদ্ধে কমপক্ষে একটি পক্ষপাত ধারণ করা মানুষের সংখ্যা বলতে গেলে কমেইনি। 

ইউএনডিপির গবেষণা ও কৌশলগত অংশীদারিত্ব উপদেষ্টা এবং প্রতিবেদনের সহ-লেখক হেরিবার্তো তাপিয়া বলেছেন, সময়ের সাথে উন্নতির মাত্রা ‘হতাশাজনক’।

জরিপে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মনে করে যে পুরুষরা ভাল রাজনৈতিক নেতা, আর ৪৩ শতাংশ মনে করে পুরুষরা ভাল বাণিজ্য কর্মকর্তা। 

ইউএনডিপিতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জেন্ডার বিশেষজ্ঞ অ্যারো সান্তিয়াগো বলেছেন, ‘আমাদের লিঙ্গগত পক্ষপাতিত্ব, সামাজিক রীতিনীতি পরিবর্তন করতে হবে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হল নারী ও পুরুষের মধ্যে, মানুষের মধ্যে ক্ষমতার সম্পর্ক পরিবর্তন করা’। 

আরও পড়ুন: পুতিনের ‘হাতে হাত রাখার’ প্রতিশ্রুতি কিমের

শিক্ষাকে সর্বদা নারীর অর্থনৈতিক উন্নতির মূল চাবিকাঠি হিসাবে প্রশংসিত করা হলেও, জরিপটি শিক্ষা এবং আয়ের মধ্যে যোগসূত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ৫৭টি দেশে প্রাপ্তবয়স্ক নারীরা পুরুষদের তুলনায় বেশি শিক্ষিত হলেও তাদের গড় আয়ের ব্যবধান ৩৯ শতাংশ।

ইউএনডিপি বলছে, প্রতি চারজনের মধ্যে একজনের বেশি বিশ্বাস করে যে একজন পুরুষ তার স্ত্রীকে মারধর করা ন্যায়সঙ্গত। 


একাত্তর/এসজে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর