গ্রিসে জাহাজ ডুবে ৫৯ অভিবাসী নিহত, নিখোঁজ বহু

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৬:৩২ পিএম

গ্রিসের দক্ষিণ উপকূলে মাছ ধরার জাহাজ ডুবে কমপক্ষে ৫৯ অভিবাসী নিহত হয়েছে এবং ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এটি এই বছর গ্রিসে জাহাজডুবির সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

বুধবার পাইলোসের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডুবে যাওয়ার সময় জাহাজটিতে কতজন লোক ছিল তা স্পষ্ট নয়।

তবে গ্রিক কর্মকর্তারা এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলছে, জাহাজে কয়েকশ লোক থেকে থাকতে পারে। 

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে দেখতে পায়।

কোস্টগার্ড বলেছে, যাত্রীরা ‘কোনও সাহায্য নিতে অস্বীকৃতি জানায়’ এবং জাহাজে থাকা কেউই লাইফ জ্যাকেট পরেনি।

কিন্তু এর মাত্র কয়েকঘণ্টা পরেই নৌকাটি ডুবে যায়। একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হলেও তা প্রবল বাতাসের কারণে বাধাগ্রস্ত হয়।

জানা গেছে, নৌকাটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল এবং আরোহীদের অধিকাংশই তরুণ। 

অভিবাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপি বার্তাসংস্থাকে জানিয়েছে, জাহাজে ‘শতশত’ লোক ছিল। নিখোঁজদের সংখ্যা অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এক টুইটবার্তায় আইওএম বলেছে, ‘আমাদের আশঙ্কা আরও প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাথমিক রিপোর্টে দেখা যাচ্ছে ৪০০ জনের বেশি মানুষ জাহাজে ছিলেন’।

নিহতদের জাতীয়তা এখনো ঘোষণা করা হয়নি। জীবিতদের চিকিৎসার জন্য কালামাটা শহরে নিয়ে যাওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকা থেকে শরণার্থী এবং অভিবাসীদের জন্য গ্রিস ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম প্রধান পথ।

আরও পড়ুন: বিশ্বব্যাপী খবরে আগ্রহী মানুষের সংখ্যা কমেছে: জরিপ

গত মাসে গ্রিক সরকার সাগরে ভেসে যাওয়া অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারের ভিডিও ফুটেজের জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল।

জাতিসংঘের তথ্য অনুসারে, এই বছর ৭০ হাজারেরও বেশি শরণার্থী এবং অভিবাসী ইউরোপের প্রথম সারির দেশগুলিতে এসেছে, যাদের বেশিরভাগ ইতালিতে অবতরণ করেছে।


একাত্তর/এসজে

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। স্থানীয় সময় রোববার (৮ জুন) টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর