কিশোরের গলা কেটে হত্যা, দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৩:২০ পিএম

পূর্ব শক্রতার জেরে এক রোহিঙ্গা কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই দুই আসামিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।

৮ জুন রাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পূর্ব শত্রুতার জেরে ৮ জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর অভিযুক্তরা হাত-পায়ের রগ কেটে দেয় ভুক্তভোগীর।

১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধ এলাকা থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্ততা পায় পুলিশ।

আরও পড়ুন: চোরাই পথে আসা ভারতীয় চিনির দখলে সিলেটের বাজার

গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি ও ভুক্তভোগীর মুঠোফোন উদ্ধার করা হয়, জানান ওসি।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর