বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনকে হত্যাচেষ্টা ও কয়েক দফা বাড়িতে হামলার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। মোট ৩৩ জনের বিরুদ্ধে করা মামলায় প্রধান আসামি করা হয়েছে ছাত্রদলের বহিষ্কৃত নেতা মাঈন উদ্দিনকে।
বৃহস্পতিবার নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খায়রুল কবির খোকনের বাসার তত্ত্বাবধায়ক মো. নোমান এ মামলা দায়ের করেছেন।
বাদি পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল বাছেদ ভুঞা জানান, বিচারক নরসিংদীর ডিবি পুলিশকে এ মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি নোমান জানান, মাইন উদ্দিন ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন, আলতাফ হোসেন (৪৫), ফাহিম রাজ অভি (২২), সাইদুল ইসলাম (৩৪), ফারুক @ চায়না ফারুক (৩৫), আকরাম (৩০), বশির (২২), কাউছার (২৮), নাসিক আহমেদ আনন্দ, মাহিদুল মিয়া, সুবহান খান (৩৭), শেখ সাফিয়ান জাবের (২২), রিয়াদ (২৪), বিজয়, জোবায়ের আহমেদ,)শহিদুল (৪০), শাহাদাত হোসেন (৩৪), দিদার খান (৪০), জুয়েল (৩০), বিপ্লব (৩০), মিঠু (৩২), খবির মিয়া @ বরি খবির (৩৫), ইকবাল হোসেন (৩৫), মনির হোসেন (৩০), ছানাউল্লাহ (৪০) তামিম (২২), ফাতিন আলম নাফি (২৪), বাদশা মিয়া (২১), লিমন (২৫), তারিফুল ইসলাম মামুন (২২), শিমুল (২৪) সাকিন (২০), পিজন (২১), সহ অজ্ঞাতনামা আরো ৯/১০ জন।
অভিযোগে উল্লেখ, খোকনের ওপর ও তার বাসভবনে দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
একাত্তর/এসি
